০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের,বিশেষ অভিযান: ৩টি মামলা ও ১০ জন গ্রেপ্তার,

ডেক্স রিপোর্ট
  • Update Time : ০৮:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ২৮ Time View

কুষ্টিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৩টি নিয়মিত মামলা দায়ের এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ২০টি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানসূত্রে জানা যায়, কুমারখালী থানাধীন ছেউড়িয়া লালন শাহের মাঠ, দৌলতপুর থানাধীন বিভিন্ন এলাকা এবং কুষ্টিয়া সদর থানাধীন উপজেলা মোড় ও কমলাপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। এসব স্থান থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ১৯০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— আদিল মল্লিক, মোহাম্মদ রোহান, আনিন নাঈম, আব্দুল আজিজ, আসাদুর রহমান, আবুবক্কার, এজাহার, মেহেদী হাসান, শিপন আলী এবং রিপন আলী।

আইনগত ব্যবস্থার বিষয়ে পরিদর্শক খবির আহমেদ, উপপরিদর্শক ইকবাল হোসেন এবং উপপরিদর্শক আসিফুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় ৩টি নিয়মিত মামলা দায়ের করেন।

অন্যদিকে, পরিদর্শক আবুল কালাম আজাদ, উপপরিদর্শক ইকবাল হোসেন ও উপপরিদর্শক আসিফুজ্জামান-এর প্রসিকিউশনে পরিচালনা করা হয় মোবাইল কোর্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম ও মনিরা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের অপরাধের মাত্রানুযায়ী ৬ মাস, ৫ মাস, ৪ মাস, ৩ মাস ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০০, ৫০০০ ও ২০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার কার্যালয় জানায়, মাদকের বিস্তার রোধে জেলায় তাদের এমন অভিযান অব্যাহত থাকবে, এবং, মাদক ব্যবসা, করবে, যাঁরা তাড়াতাড়ি, মরবে, তাঁরা,

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের,বিশেষ অভিযান: ৩টি মামলা ও ১০ জন গ্রেপ্তার,

Update Time : ০৮:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬