১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলা শহরে NCP এন সি পির মশাল মিছিল
Reporter Name
- Update Time : ১১:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১২ Time View

হাবিবুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি
বুধবার , ১১ই নভেম্বর , ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলা শহরে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মশাল মিছিলটি মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মোংলা পৌরসভার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে।
এ সময় এনসিপির সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন। মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
Tag :



















