১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দিন-রাত টহল দিচ্ছে বিজিবি, গঠন মনিটরিং সেল ‎

Reporter Name
  • Update Time : ১১:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১৩ Time View

‎
‎
‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ
‎
‎গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
‎
‎গত ১০ নভেম্বর থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
‎
‎জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দিন-রাত টহল, যৌথ টহল ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে যশোর ব্যাটালিয়ন।
‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।
‎
‎তিনি আরও জানান, যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জে দিন-রাত টহল দিচ্ছে বিজিবি, গঠন মনিটরিং সেল ‎

Update Time : ১১:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬