০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

Reporter Name
  • Update Time : ১০:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ১৩ Time View

ময়মনসিংহ প্রতিনিধি: মোঃ মোখলেছুর রহমান

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জহিরুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের কাছে তিনি ‘জহিরুল পাগলা’ নামে পরিচিত।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, জহিরুল নিজেকে ‘তৃতীয় মাত্রা’ পত্রিকার ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করেন। এ সময় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রভাবিত ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে সখ্যতা গড়ে তোলা এবং তাঁদের সঙ্গে মাদক সেবনের অভিযোগও তুলেছেন স্থানীয় কয়েকজন। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত স্বাধীনভাবে কোনো তথ্য-প্রমাণ যাচাই করা সম্ভব হয়নি।

সচেতন মহলের মতে, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এই পেশার পরিচয় ব্যবহার করে কেউ যদি ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি কিংবা মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে অভিযুক্ত জহিরুলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীয়ায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

Update Time : ১০:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬