বগুড়ায় শ.ম.র উচ্চ বিদ্যালয়ে লুৎফর সরকার ট্রাস্টের শিক্ষা বৃত্তি পুনরায় চালু।
- Update Time : ১১:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫৬ Time View

শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী শহিদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লুৎফর রহমান সরকার ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান পুনরায় চালু করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুৎফর রহমান সরকার কর্তৃক প্রদত্ত শিক্ষা বৃত্তি ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের নব গঠিত এডহক কমিটির সভাপতি ও শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন ঐকান্তিক প্রচেষ্টার শিক্ষার্থীদের প্রাপ্য শিক্ষা বৃত্তি তাদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসান, সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক মসিউর রহমান,অফিস সহকারি আব্দুল কুদ্দুস সহ বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীবৃন্দ।
জানা যায় স্বৈরাচার আওয়ামী লীগের কতিপয় ব্যক্তি বিগত ৭ বছর যাবৎ উক্ত শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদেরকে প্রদান না করে পূর্বে স্কুলের দায়িত্বে থাকা সাবেক সভাপতি আতাউর রহমান ও দুর্নীতিগ্রস্হ প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মতি আত্মসাৎ করেছিলো।


























