নদী ভাঙন আতঙ্কে চাতলপাড়বাসী স্থানীয় প্রশাসনের পরিদর্শন
- Update Time : ১০:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১২৯ Time View

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
হাওড় ব্যষ্টিত নদীমাতৃক বাংলাদেশের অন্যতম প্রধান অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর। এখানে অসংখ্য নদ-নদী খাল-বিল জালের মত ছড়িয়ে ছিঠিয়ে রয়েছে। মেঘনার পূর্ব পাশে অবস্থিত চাতলপাড় ও ভলাকুট ইউনিয়ন। পশ্চিম পাশে রয়েছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন গ্রাম।
আজ সোমবার (২৬ মে) সকাল ১১ টায় নদী ভাঙন পরিদর্শনে আসেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনা নাছরিন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, চাতলপাড় ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তি বর্গ।
প্রতি বছরের মত এবারও শুরু হয়েছে মেঘনার ভাঙন। এতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চকবাজার, চাতলপাড় বড় বাজার ও বিলের পাড়ের মানুষের কষ্টের শেষ নেই। ইতোমধ্যে মেঘনার ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে শতাধিক পরিবার। অচিরেই এই ভাঙন রোধ করা না গেলে গৃহহীন হয়ে পড়বে অনেক পরিবার।
স্থানীয় বাসিন্দার আসাব মিয়া বলেন, গত ৪/৫ বছর ধরে চাতলপাড়ের বিভিন্ন গ্রাম ভাঙনের কবলে পড়েছে। জরুরি ভিত্তিতে এই ভাঙনরোধ করা না হলে ক্ষতিগ্রস্ত হবে এলাকাবাসী।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, আমি সকাল থেকে ই চাতলপাড় নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত নদী ভাঙন রোধ করে এলাকাবাসীকে রক্ষা করুন।
নাসিরনগর নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, আমি নদী ভাঙন এলাকা ঘুরে দেখেছি, জনস্বার্থে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

























