নীলফামারীর সৈয়দপুরে বাস-মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- Update Time : ০৩:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ২৩২ Time View

মোঃমিজানুর রহমান , নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) সকাল ৯ টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাসুম (২৮) তিনি সৈয়দপুর থানার কামারপুকুর দৌলিয়া মুনসিপাড়া এলাকার বুদারুর ছেলে । অপর জন নূর ইসলাম (৩০) তিনি কুজিপুকুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আগত শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত ঘটনা স্থলেই নিহত হয়েছেন।
এসময় মটরসাইকেলটি শ্যামলী পরিবহন নামে গাড়ির নিচে দুমড়ে মুছরে আটকে যায়। দুর্ঘটনার পরপরই তারাগঞ্জ হাইওয়ে থানার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাস আটক করা হয় তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


























