অভয়নগরে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যসহ বিভিন্ন মামলায় আটক -১৩
- Update Time : ১১:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৮ Time View

উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার :
যশোরের অভয়নগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যসহ বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে রবিবার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমন আল মাহিন (২৫) নওয়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তিনি নাশকতার মামলার আসামি।
এ ছাড়া সিআর ৬৭৫/২৫ নম্বর মামলায় আদিত্য সরকার, বিধান সরকার, ধীমান সরকার, ঠাকুর দাস মণ্ডল, বিথীকা সরকার, প্রভাত মল্লিক ও দিলীপ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, সিআর ৭৮৯/২৫ নম্বর মামলায় হাসান শেখ ও হারেজ শেখ, সিআর ৫০/২৬ নম্বর মামলায় ফাতেমা বেগম এবং সিআর ৫১/২৬ নম্বর মামলায় রাশিদা বেগমকে গ্রেপ্তার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সদস্যসহ বিভিন্ন মামলার মোট ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের রবিবার বিকেলে যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।























