বেনাপোলে যুবদলের যৌথ জরুরী কর্মীসভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৩২৩ Time View

স্টাফ রিপোর্টারঃ মোঃ মানিক হোসেন দৈনিক লিখনী সংবাদ
বেনাপোল রহমান চেম্বার এর ৭ম তলা সানরুপ হোটেল শার্শা উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৪ টার সময় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোস্তাফিজ্জোহা সেলিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।
এসময় আরও উপস্থিত ছিলেন-
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
এ ছাড়াও উপস্থিত ছিলেনঃ পৌর যুবদল এর সদস্য সচিব রাহানুজ্জামান দিপু,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ বেনাপোল পৌর বিএনপির সদস্য সচিব ওমর ফারুক পৌর ছাত্র দলের আহবায়ক আরিফুর রহমান আরিফ প্রমুখ।
সভা সমাবেশে উপস্থিত ছিলঃ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।বক্তারা
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের
আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের শৃঙ্খলা রক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।

























