হাটহাজারীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর “সাংগঠনিক সংলাপ ২০২৫” অনুষ্ঠিতঃ
- Update Time : ১১:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ১৩৬ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ , ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামস্থ হাটহাজারী উপজেলার আওতাধীন সকল শাখা কমিটি সমূহের সাথে “সাংগঠনিক সংলাপ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই, শনিবার কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সকল শাখা কমিটির প্রতিনিধির কাছে ফলজ ও বনজ গাছ বিতরণ এর মধ্যে দিয়ে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর হাটহাজারী উপজেলার সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দের ব্যবস্থাপনায় হাটহাজারী সদরস্থ কনক কমিউনিটি সেন্টার হল রুমে দিনব্যাপী এই “সাংগঠনিক সংলাপ ২০২৫” অনুষ্ঠিত হয়।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ
কেন্দ্রীয় পর্ষদ-এর সম্মানিত সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সমন্বয়কারী এস,এম কাইয়ুম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সংলাপে সাংগঠনিক বক্তব্য প্রদান করেন জনাব সৈয়দ ফরিদ উদ্দিন।
সংলাপে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব
শেখ মজিবুর রহমান বাবুল,শেখ মোখসেদুর রহমান দুলাল,এইচ এম জসিম উদ্দিন জিকো, জয়নাল আবেদীন জুলু,আলী আজম,মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল,এস এম মহিবুল্লাহ,আলী আবরাহা দুলাল,আশরাফুজ্জমান ও সম্মানিত সাংগঠনিক সমন্বয়কারী জনাব এস,এম, কাইয়ুম,মুহাম্মদ আলাউদ্দিন আমিরী, হুসাইন মনজুর,সিরাজুল ইসলাম চৌধুুরী ইমরান, রাহেন উল্লাহ মামুন,নাছির উদ্দীন মন্টু,আনোয়ার হোসেন,হাবিবুল ইসলাম,জাফর ইকবাল এবং কেন্দ্রীয় অফিস কর্মকর্তা দৌলত প্রমুখ।
এ সময় হাটহাজারী উপজেলার আওতাধীন সকল শাখা নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ নেন।


























