১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : ০২:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৩৪৩ Time View

লিখনী ডেক্স:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। আজ রাত সোয়া ৯টার দিকে প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বিএনপির পক্ষ আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে রয়েছেন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অংশ নিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এ বৈঠকে উপস্থিত আছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

Update Time : ০২:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫