নাচোলে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু।
- Update Time : ১২:৪৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২৩০ Time View

মোঃখুরশেদ আলম (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বিষাক্ত সাপের ছোবলে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি আব্দুল্লাহিল কাফির স্ত্রী শাহিদা বেগম (৩৫)।
আজ ২৩ জুলাই ভোর সাড়ে ৫ টার সময় এ ঘটনাটি ঘটে।
নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা বেগম ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির কাজে ব্যবহৃত হাসুয়া ধার করডে গেলে সেখানে থাকা একটি গোখরো সাপ হঠাৎ তাকে দংশন করে। পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে প্রাথমিক ঝাড়ফুঁকের পর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল বলছে, সাপে কাটার পর আধুনিক চিকিৎসার বদলে এখনও অনেক মানুষ ঝুঁকিপূর্ণ ওঝার চিকিৎসায় ভরসা করায় এমন মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হচ্ছেনা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন এলাকাবাসী।
























