০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলমডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিলন নামের এক যুবককে ছুরিকাঘাত
Reporter Name
- Update Time : ১২:৩০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ১৭৮ Time View
আল- আমিন হোসেনঃ আলমডাঙ্গার বড় বোয়ালিয়া কুটি পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিলন(২৮) নামক এক যুবক কে গলা কেটে হত্যার চেষ্টা করেছে একই এলাকায় আকুবারের ছেলে রফিকুল ইসলাম।
শনিবার দিবাগত রাত্র ১টার সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় একই এলাকায় আকুব্বারের ছেলে রফিকুল ইসলামসহ ভাড়াটে লোকজন।
পরিবার সূত্রে জানা যায়, আলমডাঙ্গার বড়বোয়ালীয়া গ্রামের কুঠিপাড়ায় শফিকুল ইসলামের সাথে একই গ্রামের আকুব্বারের ছেলে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসতেছিল। এই ক্ষোভে শনিবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে ভাড়াটে লোকজন নিয়ে শফিকুলের বাড়ির পাশে ওত পেতেছিল রফিকুল। সুযোগ বুঝে ৬ থেকে ৭জন নিয়ে শফিকুলের বাড়িতে প্রবেশ করে রফিকুল। এসময় মিলন তার
নিজ কক্ষে ঘুমিয়েছিল। এমতাবস্থায় হঠাৎ পাশের রুম থেকে আসা শব্দে ঘুম ভেঙ্গে গেলে চোর সন্দেহে রুম থেকে বাহির হয় মিলন। এসময় শফিকুল এবং তার ভারাটে লোকজন তার পিছন দিক থেকে ছয় থেকে সাত জন জাপটে ধরে, ও তার গলায় ছুরি দিয়ে পোচ লাগিয়ে পালিয়ে যায়।এক পর্যায়ে মিলনের গুমরানো আওয়াজে টের পায় মিলনের পিতা শফিকুল ।এসময় শফিকুল তার ছেলেকে উঠানে পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেলে রাতেই মিলনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ভর্তি করলে,কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ রেফার্ড করেন।শেষ খবর পাওয়া পর্যন্তমিলন হোসেন চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজন।
মিলনের পিতা শফিকুল ইসলাম বলেন, যে রুমে দুর্বৃত্তরা ঢুকেছিল সেই রুমেই আমাদের জমির দলিল পত্র ছিল, সেটি নেয়ার জন্যই হামলা চালায় আমার ছেলের উপর।
এ বিষয় মিলনের পিতা শফিকুল ইসলাম আলমডাঙ্গা থানায় হত্যা মামলার প্রস্তুতি নিতে ছিলেন ।
Tag :
























