সাতক্ষীরায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে ০৬ ঘন্টার মধ্যে গ্রেফতার
- Update Time : ১২:২৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ২৩৬ Time View

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় ০৩ আগস্ট ২০২৫ তারিখ বিকালে র্যাব -৬ এর আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন খুলনা রোড মোড় এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি শেখ শহিদুল ইসলাম(৫৫), পিতা- মৃতঃ বদরউদ্দিন হায়দার, গ্রাম- বাঁশঘাটা, থানা ও সাতক্ষীরা থেকে গ্রেফতার করে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায় যে, মামলার ভিকটিম ১১ বছরের নাবালিকা শিশু। ০৩ আগস্ট ২০২৫ তারিখ সকালে অত্র মামলার আসামি, নাবালিকা ভিকটিমকে খাবার কেনার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাবুলিয়া পোস্ট অফিসের মধ্যে কৌশলে ডেকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প জানতে পেরে পলাতক আসামিকে তাৎক্ষণিক গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
























