নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে : ইসি সচিব
- Update Time : ০১:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ২১৪ Time View

কথা বলছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ!
নির্বাচন কমিশনের (ইসি) মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
আগের দিন রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি, এটা একটা মেরুদণ্ডহীন কমিশন।
এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মেরুদণ্ড না থাকলে দাঁড়িয়ে আছি কীভাবে? এসব রাজনৈতিক বক্তব্যের বিষয়ে কমিশন (কমিশনাররা) জবাব দেবে। তবে এটুকু বলতে পারি- যেহেতু দাঁড়িয়ে থাকতে পারি, সেহেতু ইসির মেরুদণ্ড আছে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি আছে এবং নির্বাচনের প্রস্তুতি চলমান রয়েছে। চলতি মাসের ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ হবে আর এ বছর তিনটি তালিকা করা হবে এবং নতুন ও মৃতদের আলাদা তালিকা হবে।


























