পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.), ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (রহ.) এর চেহলাম শরীফ ও মিলাদ মাহফিল আজ শুক্রবার,
- Update Time : ১১:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ২১৫ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-
পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী (স.), আওলাদে রাসুল (দ.) ও আওলাদে গাউছুলআযম মাইজভাণ্ডারী মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউচুল আযম আলহাজ্ব ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) এর চাহলাম শরীফ, মরহুম শামশুল আলম চৌধুরী সওদাগর এবং প্রয়াত মুরব্বীয়ানে কেরামগণের ইছালে ছাওয়াব উপলক্ষে আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল হাটহাজারী কাটিরহাট ধলই হাদী চৌধুরী বাড়ি মরহুম শামশুল আলম চৌধুরীর বাসভবনে আজ ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হবে। আলহাজ্ব মো. এজাহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)। এতে আরো আমন্ত্রিত ওয়ায়েজীনে কেরাম উপস্থিত থাকবেন। উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাহফিল পরিচালনা কমিটির পক্ষে মুহাম্মদ এনামুল হক চৌধুরী সেলিম।


























