১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর ডোমারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১৬৮ Time View

নীলফামারী প্রতিনিধ

নীলফামারীর ডোমারে কেতকীবাড়ি ইউনিয়নের পাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, নিহতদের বাড়িতে চলছে মাতম।

নিহত শিশুরা হলো কেতকীবাড়ী তেলিপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৭) এবং একই এলাকার তাহেরুলের ছেলে তৌফিক হোসেন (৭)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তিন শিশু ছেঁড়া মশারী নিয়ে নদীতে মাছ ধরতে যায়। এসময় হুমায়রা ও তৌফিক পানিতে নামলে তারা পানির স্রোতে ভেসে গিয়ে ডুবে যায়। সঙ্গে থাকা অন্য শিশু সিয়াম ঘটনাটি দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে নেমে উদ্ধার কার্যক্রম চালায়।

তাদের দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলফামারীর ডোমারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Update Time : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫