আফগানিস্তান ভূমিকম্পে প্রাণহানি: জাতিসংঘ জানালো অন্তত ৮০০ নিহত ।
- Update Time : ০৬:৫২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১০০ Time View

অনলাইন ডেক্স:
ক্রাইম রিপোর্টারঃ মোঃ শাহারিয়ার (স্বাধীন)
জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানে ছয় মাত্রা ভূমিকম্পে চারটি প্রদেশে অন্তত আটশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা।
প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা আরও জানিয়েছে, কমপক্ষে দুই হাজার মানুষ আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের অনেকেই দুর্গম এবং পাহাড়ি এলাকায় রয়েছেন এবং উদ্ধার কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন।
এই সংস্থাটি বলছে, কমপক্ষে ১২ হাজার মানুষ ভূমিকম্পে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভবন বা অবকাঠামোও এর অন্তর্গত।
বিষয়ঃ দৈনিক লিখনি সংবাদ, আফগানিস্তান, ভুমিকম্প।

























