বাগীশিক রাউজান উপজেলা সংসদ গঠনের লক্ষ্যে বাগীশিক উত্তর জেলার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়,
- Update Time : ১১:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৯ Time View

নিজস্ব প্রতিবেদক:-
রাউজান উপজেলা সংসদ গঠনের লক্ষ্যে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি উত্তর জেলা (বাগীশিক) এর এক প্রস্তুতি সভা রাউজানস্থ জগন্নাথ মন্দিরে বিশিষ্ট গীতাপাঠক ডাঃ সুপন বিশ্বাস এর সভাপতিত্বে গত ৩০ শে আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়। ডাঃ উজ্জ্বল দে এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদ এর সাধারণ সম্পাদক ডাঃ অপূর্ব ধর। চট্টগ্রাম উত্তর জেলা সংসদ এর সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, সহ সাধারণ সম্পাদক নিকু শীল, সহ সাংগঠনিক সম্পাদক ত্রিদিব সাহা, শিক্ষা সম্পাদক সন্জয় চৌধুরী, গীতা প্রশিক্ষণ সম্পাদক পুলক ভট্টাচার্য সুজয়। সভায় সর্বসম্মতিক্রমে রাউজান উপজেলা সংসদ গঠনের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত আহব্বায়ক কমিটির দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন প্রধান সমন্বয়কারী সুমন দাশগুপ্ত, সমন্বয়কারী ডাঃ সুপন বিশ্বাস ও ডাঃ অপূর্ব ধর, আহব্বায়ক শ্রী বিটু কান্তি দে, যুগ্ম আহবায়ক ডাঃ উজ্জ্বল দে ও সুজন দাশ। সদস্য সচিব জে কে শর্ম্মা, অর্থ সচিব জয় দাশগুপ্ত, এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিজয় কুমার বিশ্বাস, পাভেল দেব, জয়শ্রী, অর্চনা চৌধুরী, অন্তর পাল, শষ্টু দেবনাথ, সুজন দে, রনি আচার্য্য প্রমূখ। সভায় বক্তরা বলেন গীতা শিক্ষা প্রসারের মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ,ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে বাগীশিক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। রাউজান উপজেলা ও এ কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন, পরিশেষে বাগীশিক উত্তর জেলা সংসদ এর পক্ষ থেকে বাগীশিক রাউজান উপজেলা সংসদের নতুন কমিটির সকলের জন্য শুভ কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ১ মাসের মধ্যে পূণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার জন্য অনুরোধ করেন।


























