০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান।

Reporter Name
  • Update Time : ১০:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৩ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি চট্টগ্রাম:-

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পল্লানপাড়া এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম, সোমবার ০৮ই সেপ্টেম্বর২০২৫ইংরেজী সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় এবং ড্রেজার মেশিনগুলো খালের স্রোতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সংগীয় জনবল ও এলাকাবাসীর সহায়তায় দুইটি ড্রেজার উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ড্রেজার দুটি বিকল করে দেওয়া হয় এবং প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানায়।ফটিকছড়ি সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম বলেন জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান।

Update Time : ১০:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫