নীলফামারীর ডোমারে ভিজিডি কার্ড ও চাল বিতরণ
- Update Time : ১০:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৮ Time View

মোঃমিজানুর রহমান ,নীলফামারী জেলা প্রতিনিধি।
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সমাজের অসহায়, দুস্থ, গরিব ও স্বামী-পরিত্যক্তা নারীদের জন্য এই সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মোট ২৪৭ জন সুবিধাভোগী নারীর মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়। একই সাথে কার্ডধারীদের মাঝে চালও বিতরণ করা হয়। প্রতিটি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা আগামী দুই বছর প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি চাল পাবেন।
কার্ড বিতরণ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ:দা:) নুরুন্নাহার শাহজাদী, ডোমার প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর আলী এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।


























