অভয়নগরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও কৃষক লীগের তিন নেতা গ্রেপ্তার
- Update Time : ০১:৫১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
যশোরের অভয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভয়নগর থানার বিশেষ অভিযানে চেঙ্গুটিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে মো. রফিকুল ইসলাম (৪৫) ও পায়রা পশ্চিমপাড়া এলাকা থেকে ইমদাদুল হক মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করা হয়। একই অভিযানের অংশ হিসেবে গাজীপুর ক্যাম্পের একটি দল চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামতলা এলাকা থেকে হাবিবুর রহমানকে (৫৬) গ্রেপ্তার করে। গ্রেপ্তার রফিকুল ইসলাম প্রেমবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত। তিনি চেঙ্গুটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে।
ইমদাদুল হক মোল্লা পায়রা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তিনি পায়রা পশ্চিমপাড়া গ্রামের কেসমত আলী মোল্লার ছেলে। অন্যদিকে হাবিবুর রহমান চলিশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি একতারপুর গ্রামতলা এলাকার মৃত মকবুল শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কী ধরনের মামলা বা অভিযোগ রয়েছে, তা সংশ্লিষ্ট থানার নথি ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিস্তারিত জানা যাবে। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে

























