০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অযভয়নগরে ১৭ কেজি গাঁজা ১ টি প্রাইভেট কার আটকসহ আটক -৩

Reporter Name
  • Update Time : ১২:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৮ Time View

উৎপল ঘোষ:

অভয়নগরে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে অভয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭ নম্বর শুভরাড়া ইউনিয়নের বাসুয়াড়ী গ্রামের ধলুর মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লা জেলার গৌরীপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মিজান (৩২), খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনগাড়ী এলাকার সাহেব আলী মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫) এবং কুমিল্লার কোতোয়ালি থানার গোলাবাড়ী ভূঁইয়া বাড়ি এলাকার মৃত ফরিদু মিন্টু ওরফে ফরিদ আহমেদের ছেলে পাভেল মিয়া (৩৫)।অভয়নগর থানা পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া গাঁজা ও জব্দ করা প্রাইভেটকার পুলিশ হেফাজতে রাখা হয়েছে।পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

অযভয়নগরে ১৭ কেজি গাঁজা ১ টি প্রাইভেট কার আটকসহ আটক -৩

Update Time : ১২:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬