০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীর বাংলাদেশ হবে সম্প্রদায়িক সম্প্রীতির কোটচাঁদপুরে ব্যারিস্টার কাজল

Reporter Name
  • Update Time : ০১:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ১০৬ Time View

আব্দুল্লাহ বাশার,, কোটচাঁদপুর:

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সম্প্রদায়িক সম্প্রীতির।বিএনপি সরকার ক্ষমতায় থাকলে সনাতন ধর্ম অবলম্বীরা ঘরের দরজা খুলে ঘুমায়। কোন প্রকার হামলা মামলা শিকার হতে হয় না তাদের।

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি বলেছিলেন এমন একটি দেশ গড়বো যেখানে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ থাকবে না। দেশ হবে সবার। তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে সকল মানুষ ধর্ম বর্ণ ‌নির্বিশেষে ‌শান্তিতে বসবাস করতে পারবে।
ঝিনাইদাহ ৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন চাইবো আমি দল আমাকে দিলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আমি বাদে অন্য য়ারা মনোনয়ন চাচ্ছে তারা অত্যন্ত যোগ্য সব সময় আন্দোলন সংগ্রামে বিএনপি’র সাথে ছিলেন তারা। আমাকে না দিয়ে দল যাকে দিবে আমরা সবাই তার হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

ধানের শীষ কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়। ধানের শীষ শুধু প্রতীক নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্তার প্রতীক।

জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে ছিলাম আছি এবং আগামীতেও থাকবো। এদেশের মাটিতে যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি করবে তাদের জায়গা হবে না। যেমন জায়গা হয়নি ফ্যাসিস্ট হাসিনার। রাষ্ট্রের অবকাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র সকল নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে বলে জানান তিনি।

(৩০ শে অক্টোবর) বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের পাশপতিলা ও পৌর এলাকার পালপাড়া, শিববাড়ি কাত‍্যায়ানী পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে সময় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ইতিমধ্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে আপনারা সবাই প্রস্তুত থাকুন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

এ সময় পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাবেক সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের ভিপি আব্দুর সবুর খান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিলন, সাবেক পৌর কাউন্সিলর খায়রুল ইসলাম, ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা জুলফিকার আলী রাজা, সাবেক কাউন্সিলর মোতালেব মল্লিক , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন আল আমিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ইবাদত হোসেন পলাশ, বাবু, পারভেজ আক্তার কালু, টিক্কা সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃসকদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

আগামীর বাংলাদেশ হবে সম্প্রদায়িক সম্প্রীতির কোটচাঁদপুরে ব্যারিস্টার কাজল

Update Time : ০১:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫