০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

“আল ওয়াজায়েফুন নুরানিয়্যাহ” গ্রন্থের মোড়ক উন্মোচন,

Reporter Name
  • Update Time : ১১:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ১২১ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-

১২ ভাদ্র, ২৭ আগস্ট মহান ওলী-আল্লাহ কুতুবুল আকতাব হজরত মাওলানা শাহসুফী শেখ অছিয়র রহমান ফারুকী চরণদ্বীপি (কঃ)-এর বেসাল বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে “আল ওয়াজায়েফুন নুরানিয়্যাহ” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। চরণদ্বীপ দরবার শরীফে আয়োজিত এই মহাসমারোহে কিতাবটির উদ্বোধন করেন দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে তরিকত হজরতুলহাজ্ব শাইখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (মঃ)। দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে দেশ-বিদেশের হাজারো আশেকান-ভক্তগণ অংশগ্রহণ করেন। আধ্যাত্মিক পরিবেশে মিলাদ, জিকির-আসকার ও দরূদ মাহফিলের পাশাপাশি ভক্তদের মাঝে ধর্মীয় দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজনে বক্তারা বলেন, হজরত মাওলানা শাহসুফী শেখ অছিয়র রহমান ফারুকী (কঃ)-এর আধ্যাত্মিক জীবনদর্শন ও শিক্ষার আলোয় সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার বিকাশ ঘটবে। তার রেখে যাওয়া নির্দেশনা বর্তমান প্রজন্মকে সত্যিকার ইসলামী চেতনায় উজ্জীবিত করবে। ওরশ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

“আল ওয়াজায়েফুন নুরানিয়্যাহ” গ্রন্থের মোড়ক উন্মোচন,

Update Time : ১১:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫