আলী হাট ইউনিয়ন বিএনপি’র যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি ফেরদৌস রহমান।।কর্মি সভায় শত শত নারী-পুরুষের উপচে পরা ভীড়।।
- Update Time : ১১:৫১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৩৪৩ Time View

মাহবুব হোসেন মেজর, হাকিমপুর, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩ নং আলী হাট ইউনিয়ন বি এন পির ৪ নং ওয়ার্ডের যৌথ কর্মী সম্মেলন সভা আব্দুস সালামের সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাকিমপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ ফেরদৌস রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোফাজ্জল হোসেন মোফা, হাকিমপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী, মোহাম্মদ আলী, কামাল হোসেন, সাবেক হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আকতারা বানু, হাকিমপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মোঃ জিয়া মাস্টার। হাকিমপুর উপজেলা শাখা ও ৩ নং আলিহাট ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মি বৃন্দু উপস্থিত ছিলেন। উক্ত বিএনপির যৌথ কর্মীর সম্মেলন সভায় শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।















