০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশে দিলো এলাকাবাসী
Reporter Name
- Update Time : ০২:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৯ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রলীগের মিছিল করার প্রস্তুতিকালে দুই সহোদরসহ তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯ টার দিকে কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পেট্রোল, টায়ার ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার রাখালগাছি এলাকার আব্দুর রহিমের ছেলে খাইরুল ইসলাম ও তার ভাই জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার সুকুমারের ছেলে চঞ্চল কুমার।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও বোতল উদ্ধার করা হয়েছে
Tag :



















