কালীগঞ্জে জাকজমক এভাবে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা।
- Update Time : ১২:০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন:
কালীগঞ্জে জাকজমক হবে পালিত হলো বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব মর্যাদায়) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝিনাইদহ -৪ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মোঃ রাশেদ খাঁন।
কালিগঞ্জ উপজেলায় শহরের বিভিন্ন জায়গায় সরঞ্জাম বাজিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ বিএনপির যে সব নেতা বিদ্রোহী প্রার্থীর হয়ে নির্বাচন করেছিল। তাদেরকে দলে ফিরিয়ে এনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে মোঃ রাশেদ খান।
রাশেদ খান বলেন, নির্বাচনের সময় তারা দলের হয়ে কাজ না করে, একটা ভুল করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের নির্দেশ সকল ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের দলে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। তাই কালিগঞ্জ উপজেলা বিএনপির ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করছে আমি।
এদিকে বহিষ্কৃত নেতারা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সিদ্ধান্ত গ্রহন করেন যে, আমরা পূর্বে একটা ভুল করেছি আর ভুল না। বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলকে পুনরায় শক্তিশালী করতে চাই।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ভাই, পৌর বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম, ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবন, সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান লেন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম লস্কর,কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মারুফ বিল্লাহ সহ বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।












