কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৪,৩৭৫ পিস ইয়াবা সহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ১২:১৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ২০৭ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৪,৩৭৫ পিস ইয়াবা সহ সনি (৩৭) নামের একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ আগষ্ট ২০২৫) দিবাগত রাত ১২ টার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন এনএস রোড এবং এসবিপি রোডে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামী সনি পাবনা জেলার দোগাছী থানাধীন কুলনিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম এর নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার সদর থানাধীন এনএস রোড এবং এসবিপি রোডে এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪,৩৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনিকে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ১৩,১২,৫০০/- টাকা।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করেছে র্যাব।
























