ক্ষেতলালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
- Update Time : ১০:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১৪ Time View

মোশারফ সরকার ক্ষেতলাল জয়পুরহাট বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুন নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নূরুন নবী রতন চৌধুরী সমন্তাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর বড় ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য স্বপনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, ক্ষেতলাল থানার মামলা নম্বর-১২, তারিখ ১৪ নভেম্বর ২০২৬-এর আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার (১৬ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়।





















