০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক
Reporter Name
- Update Time : ০৬:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৯৬ Time View

লিখনী নিউজ ডেক্স
কুষ্টিয়ার খোকসায় থানা পুলিশের বিশেষ অভিযানে রতন মন্ডল (৫০) নামের এক আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে । শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে খোকসা পৌর বাজার এলাকা থেকে তাকে আটক করে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক রতন মন্ডল খোকসা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি কালীবাড়ি পাড়ার (মাস্টার পাড়া) রঞ্জন মন্ডলের ছেলে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, বিস্ফোরক আইনে খোকসা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :















