০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

Reporter Name
  • Update Time : ০১:০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ২৭৭ Time View

আব্দুর রাজ্জাক ,গংগাচড়া (রংপুর) প্রতিনিধি

২৪ জুলাই বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে রংপুর জেলার গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি।

বৃহস্পতিবার সকাল ১১টায় গঙ্গাচড়া জিরো পয়েন্টের সামনে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টরা ।

এসময়ে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ, প্রাইম রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মুকুল মিয়া, পীরেরহাট পাইলট স্কুলের

পরিচালক শ্রী সুধীর চন্দ্র রায়, বর্ণমালা স্কুলের মোঃ ইসমাইল হোসেন, গঙ্গাচড়া শিশু নিকেতনের অধ্যক্ষ শ্রী-প্রতাপ চন্দ্র রায়, মোঃ আবুল হোসাইন, মশিয়ার রহমান, মোহাইমিনুল ইসলাম, শ্রী সুধীর চন্দ্র রায়, মোঃ শহিদুজ্জামান, মোঃ ইসমাইল হোসেন, শ্রী উত্তম কুমার, মোঃ ফারুক মোস্তফা, মোঃ আবুল হোসাইন, মোঃ শেরে খোদা আসাদুল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ এবং সর্বশেষ ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সফলভাবে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। অথচ ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে, যা স্পষ্ট বৈষম্যপূর্ণ ও অযৌক্তিক। ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা অবহিতকরণ পত্র বাতিলের দাবি জানান এবং কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির গংগাচড়া উপজেলার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

গঙ্গাচড়ায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

Update Time : ০১:০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫