গাইবান্ধাকে অবহেলার রাজনীতি থেকে মুক্ত করার অঙ্গীকার জামায়াত আমীরের
- Update Time : ০৪:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৪৬ Time View

নাঈম ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার দীর্ঘদিনের সমস্যার সমাধানে অতীতে কোনো সরকার কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের মধ্যে গাইবান্ধা জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পিত ও ব্যাপক উন্নয়ন করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এস.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গাইবান্ধার উন্নয়ন নিয়ে বছরের পর বছর শুধু কথার ফুলঝুরি শোনা গেছে, বাস্তবে তেমন কিছুই হয়নি। নদীবেষ্টিত এই জেলার ভৌগোলিক অবস্থানকে অনেকেই সমস্যা হিসেবে দেখলেও, প্রকৃতপক্ষে এটি আল্লাহর এক বিশেষ নেয়ামত। সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে এসব নদীই গাইবান্ধার অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হতে পারে।
তিনি আরও বলেন, গাইবান্ধার মানুষের ন্যায্য অধিকার আদায় এবং জেলাটিকে একটি আদর্শ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী দৃঢ়প্রতিজ্ঞ।
গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
জনসভায় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-২ আসনের প্রার্থী মো. আব্দুর করিম, গাইবান্ধা-৫ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান















