চাঁপাইনবাবগঞ্জ নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি বর্ষাকালীন পা-গোলি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- Update Time : ০৯:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১২৩ Time View

মোঃখুরশেদ আলম (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজিত বর্ষাকালাীন ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেল ৪ টায় রেল স্টেশন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও ( এমপি মনোনয়ন প্রত্যাশি ৪৪- চাঁপাইনবাবগঞ্জ -২
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড সদস্য শাজাহান আলী,নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃআতাউর ইসলাম,নাচোল উপজেলা বিএনপি সহসভাপতি তরিকুল ইসলাম, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম , আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ চাঁপাইনবাবগঞ্জের সহ ক্রিড়া সম্পাদক বজলুর রহমান, নাচোল উপজেলা বিএনপির সহ সম্পাদক টিপু সুলতান, নাচোল উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক আব্দুল আওয়াল, প্রচার সম্পাদক আজিজুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
খেলাটি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তন্ময় আহমেদ
খেলার ধারাভাষ্য হিসাবে ছিলেন মোঃ আব্দুল আলিম, এবং বকুল আহমেদ।
প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শুধু শরীর চর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং মোবাইল বাদ দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে হবে বলে জানান। তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সংক্রিয় ভূমিকা পালন করে। পরে ঘোষণা দেন কাল থেকে খেলার মাঠ সংস্কর করার যাবতীয় খরচ বহন করার ঘোষণা দেন প্রধান অতিথি।
ফাইনাল খেলায় দেওপাড়া ফুটবল দল ট্রাইবেকারে ০১-০ গোলে নাচোল থানা পাড়া ফুটবল দলকে পরাজিত করেন।
























