চাঁপাইনবাবগঞ্জে নাচোলে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবীতে লিফলেট বিতরণ অনুষ্ঠিত
- Update Time : ১২:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৩১১ Time View

মোঃ খুরশেদ আলম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা বিএনপি আয়োজনে গত ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের কর্ণধার তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠনে কাজ করার প্রত্যয়ে লিফলেট বিতরণে সোমবার( ৭ই জুলাই)বিকেল ৫টায় নাচোল রাজবাড়ি হাটে অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন
আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও ( এমপি মনোনয়ন প্রত্যাশি ৪৪- চাঁপাইনবাবগঞ্জ -২।
আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাচোল উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক বিএনপি ও ওয়ার্ড সদস্য শাজাহান আলী, সাধারণ সম্পাদক ফতেপুর ইউনিয়ন বিএনপি আব্দুর রহিম ,চাঁপাইনবাবগঞ্জ সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তন্ময় আহমেদ, যুগ্ন আহ্বায়ক জেলা ছাত্রদল তানভির আহমেদ, সভাপতি নাচোল সরকারি কলেজ ছাত্রদল আনোয়ার হোসেন , ছাত্রনেতা শহিদুল , আব্দুর রহিম, সমাজ সেবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এবং উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মী ও সাধারণ ধানের শীষের ভোটারগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও ( এমপি মনোনয়ন প্রত্যাশি ৪৪- চাঁপাইনবাবগঞ্জ -২।
বলেন তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা দাবিতে আমরা লিফলেট বিতরণ সততা ও দায়িত্বশীলতার সাথে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি তার জীবনের সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণদের উদ্দেশ্য করে আগামীদিনে নাচোল যাবতীয় উন্নয়নের চাবিকাঠি পেতে তাকে প্রতিনিধি করার সার্বিক সহযোগিতা কামনা করেন।
























