১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে মাদক কারবারির হামলায় সাংবাদিক খোরশেদ আলম আহত

Reporter Name
  • Update Time : ০১:৫৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ১৪৯ Time View

এম,শাহজাহান,শেরপুর- শেরপুরের ঝিনাইগাতীতে মাদক কারবারির অতর্কিত হামলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি গুরুতর আহত হয়েছে। জানাগেছে,সাংবাদিক খোরশেদ আলম, সম্প্রতি মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রাসেল বাহিনীর বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিলেন। সংবাদ প্রকাশ করার পর থেকেই মাদক কারবারিরা ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ১৫ আগষ্ট রাতে সাংবাদিক খোরশেদ আলম সন্ধ্যাকুড়া তার ব্যক্তিগত কাজ সেরে বাড়িতে আসার পথে
মাদক কারবারি রাসেল ও তার সহযোগী মামুন অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সাংবাদিক খোরশেদ আলম অজ্ঞান হয়ে পড়লে মৃতভেবে মাদক কারবারিরা কেটে পড়ে। স্থানীয়রা থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। আহতের পরিবার সূত্রে জানাযায়, এবিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইগাতীতে মাদক কারবারির হামলায় সাংবাদিক খোরশেদ আলম আহত

Update Time : ০১:৫৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫