ঝিনাইদহে জামায়াতের ৬ উপজেলা ও পৌরসভায় নতুন আমীর নির্বাচিত ও শপথ গ্রহণ সম্পন্ন.
- Update Time : ১২:৩৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৩ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার অধীন ছয়টি উপজেলা ও ঝিনাইদহ পৌরসভায় ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত আমীরদের আনুষ্ঠানিক ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঝিনাইদহ জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত আমীররা শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমীর অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত আমীরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবনির্বাচিত আমীররা হলেন—ঝিনাইদহ সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, ঝিনাইদহ পৌরসভা আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, হরিণাকুণ্ডু উপজেলা আমীর মোশাররফ হোসাইন, শৈলকুপা উপজেলা আমীর এএসএম মতিউর রহমান, কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা আলিনুর রহমান, কোটচাঁদপুর উপজেলা আমীর মাওলানা আজিজুর রহমান এবং মহেশপুর উপজেলা আমীর ফকির আহমদ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত আমীরদের আগামী দুই বছরের সাংগঠনিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় ও শৃঙ্খলা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
























