০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের হরিণাকুন্ডু আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা।

Reporter Name
  • Update Time : ১২:৫২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পুর্ব শত্রুতার জের ধরে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোনায়েম মন্ডল রাত ৮ টার দিকে পার্শবর্তী আব্দালপুর গ্রাম থেকে দুই বন্ধুর সাথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। পথে হরিশংকরপুর গ্রামের স্কুলের সামনে এলে আগে থেকে ওত পেতে থাকা ওই গ্রামের বোরহান উদ্দিন রাস্তায় বাশ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে।

মোটরসাইকেল থামাল বোরহান, একই গ্রামের রাশিদুল ও মিস্টার নামে ৩ জন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোনায়েমকে মৃত ঘোষণা করে। হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী স্বজন ও এলাকাবাসীর।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহের হরিণাকুন্ডু আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা।

Update Time : ১২:৫২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬