১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদাহে কালীগঞ্জে স*ন্ত্রা*সবিরোধী আইনের মামলায় যুবলীগ কর্মী গ্রে*প্তা*র
Reporter Name
- Update Time : ১২:১৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৫ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মা-ম-লা-য় রবিউল ইসলাম টিপু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রে-প্তা-র করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রে-প্তা-র করা হয়।
পুলিশ জানায়, কালীগঞ্জ থানার এফআইআর নং-১৯, তারিখ ২৮ আগস্ট ২০২৬ এবং জিআর নং-১৭৯, তারিখ ২৮ আগস্ট ২০২৬-এর মামলায় স-ন্ত্রা-স-বিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় রবিউল ইসলাম টিপুকে আ-সা-মি করা হয়েছে।
গ্রেপ্তার রবিউল ইসলাম টিপু কালীগঞ্জ থানাধীন ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে। তিনি উপজেলার বেথুলী গ্রামের মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রে-প্তা-র করে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :



















