০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে মোবাইল কোর্ট: স্বাস্থ্যমন্ত্রী

দৈনিক লিখনী সংবাদ
  • Update Time : ১১:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১৪ Time View

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানে সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তাকে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট কার্যক্রম শুরু হবে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি লেক সংলগ্ন রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হবে এবং মোবাইল টিম বাসাবাড়ি পরিদর্শন করবে। কোনো বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বা অন্য স্থাপনায় জমা পানি বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে। পরিদর্শন দলের সদস্যদের বাসায় প্রবেশে বাধা দেওয়া হলে আইন প্রয়োগ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, বৃহত্তর জনস্বার্থে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। কোথাও অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। নারিকেলের খোসা, ফুলের টব, ছাদের বাগান, অব্যবহৃত টয়লেট, ড্রেন বা যেকোনো পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেন। কারণ জমে থাকা পানিতেই এডিস মশার লার্ভা জন্ম নেয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৬০ শতাংশ এলাকায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে সংক্রমণের ঝুঁকি বাড়বে।

তিনি বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। এর কিছু ধরন গুরুতর জটিলতা ও রক্তক্ষরণ ঘটাতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমের সক্রিয় ভূমিকারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজন শেষে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে মোবাইল কোর্ট: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ১১:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬