০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তিস্তা নদীর পানি কিছুটা কমলেও শঙ্কা কাটেনি গংগাচড়ায়
Reporter Name
- Update Time : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৩ Time View

গংগাচড়া উপজেলা তিস্তা নদীর পানি গত কয়েকদিনের টানা বৃদ্ধির পর আজ কিছুটা কমতে শুরু করেছে। তবে পানি কমলেও চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ এখনো ভাঙন ও ক্ষতির শঙ্কায় দিন পার করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পানির চাপ কিছুটা হ্রাস পাওয়ায় প্লাবিত এলাকার পানি ধীরে ধীরে সরে যাচ্ছে। তবে ভাঙনের কবল থেকে রক্ষা পায়নি বিভিন্ন বসতভিটা, আবাদি জমি ও গ্রামীণ সড়ক। নদীপাড়ের মানুষ জানিয়েছেন, পানি কমলেও ভাঙনের তীব্রতা এখনও বিদ্যমান থাকায় তাদের আতঙ্ক কমেনি।
মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার,
Tag :


























