নওগাঁর নিয়ামতপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০ গ্রাম হেরোইন সহ একজন গ্রেফতার।
- Update Time : ১০:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৬ Time View

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পুলিশ সুপারে নির্দেশে ডিবির নিয়ামতপুরে অভিযান: ২০ গ্রাম হেরোইন সহ একজন গ্রেফতার।
ইং-০৮/০৬/২০২৬ তারিখ ১৫.১০ ঘটিকার সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে নিয়ামতপুর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিয়ান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম জানতে পারে যে, নিয়ামত পুর থানাধীন আহার কান্দর গ্রামস্থ জনৈক মোঃ এমরান আলী এর আমবাগানের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একজন ব্যাক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ঘটনাস্থল হতে আসামী মোঃ সাগর আলী খন্দকার(২২), পিতা-মোঃ আলতাবুর রহমান সাং-চৌপুকুরিয়া, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর দেহ তল্লাশী করে ২০ (বিশ) গ্রাম হেরোইন উদ্ধার করে উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে নিয়ামত পুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

























