নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের পৃথক দুই অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার
- Update Time : ০৭:২৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৯ Time View

নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ২১টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, ১৬টি পার্সোনাল কম্পিউটার (পিসি), ১৬টি মনিটর, ১১টি কিবোর্ড এবং নগদ ১ লাখ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার (১৪ মে) রাত ১০টা ৫৫ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সার্কেল এএসপি আব্দুল্লাহ আল মাহমুদ শাওন ও মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলমের নেতৃত্বে মান্দা থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— কাশোপাড়া (ফকিরপাড়া) গ্রামের মোঃ সোহেল হোসেন (২৪), মোঃ রবিউল ইসলাম (১৯) এবং নিয়ামতপুর উপজেলার মুড়িহারী গ্রামের মোঃ সোহেল রানা (২০)।
পুলিশের দাবি, অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং অনলাইন জুয়ার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার অভিযোগে তাদের আটক করা হয়। প্রধান আসামি ও মূল হোতা সোহেল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, পাঁচটি পিসি ও মনিটর জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২০, ২২(২), ২৪(২) ও ২৭(২) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৩টার দিকে দিনবনি হাড়ি এলাকায় ফজলুর রহমানের একতলা বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে একটি অনলাইন জুয়ার সেন্টারের সন্ধান পায় পুলিশ। সেখানে রুম ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে কিছু তরুণ অনলাইন জুয়ার আসর পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— আল আমিন (২৮), আল মামুন (২২), শাকিল বাবু (১৯), বদিউজ্জামান ওরফে বিপ্লব (২০), শাফায়েত রাব্বি (১৯), আরিফ হোসেন (৩০), মুশফিকুর রেজা ওরফে রাতুল (২২), রবিউল ইসলাম (২৬), নাইস বাবু (২৫), রোমান বাবু ওরফে রিয়ন (২১), নাজমুল হোসেন (২৭) ও শাফায়েত ওরফে আপন (১৯)।
পুলিশ জানায়, অভিযানের সময় আসামিদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি পিসি, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধেও সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা জুড়ে মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান আছে। এই অভিযান আগামী দিনগুলিতে আরো জোরদার হবে।




















