ফটিকছড়িতে কৃষকদের পার্টনার কংগ্রেস ও ফলমেলা অনুষ্ঠিত,
- Update Time : ১২:১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ১৭২ Time View

মুহাম্মদ নেজাম উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:-
২৫জুন২০২৫ইংরেজী বুধবার সকালে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় চট্টগ্রামের ফটিকছড়িতে বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ফটিকছড়ি উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীটনাশক ও ফরমালিনমুক্ত ফল, সবজি ও ফসল উৎপাদনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। মাঠপর্যায়ে এ কার্যক্রম ইতিমধ্যেই ভালো সাড়া ফেলেছে।এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. আবু সালেক।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নুরুল ইসলাম সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি সম্প্রসারণের উপকারভোগী কৃষকবৃন্দ প্রমুখ,


























