০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলকুঁড়ি আসরের উদ্যোগে নতুন মহাল জলিলিয়া বিদ্যা নিকেতনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : ০১:০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ৮ Time View

নিজস্ব প্রতিবেদন

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফুলকুঁড়ি আসরের উদ্যোগে নতুন মহাল জলিলিয়া বিদ্যা নিকেতনে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের ঈদগাঁও উপজেলা সভাপতি ও ঈদগাঁও উপজেলা ফুলকুঁড়ি পরিচালক আল মাহমুদ।
​এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ফুলকুঁড়ি আসরের স্থানীয় নেতাকর্মী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভরি—এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলকুঁড়ি আসরের উদ্যোগে নতুন মহাল জলিলিয়া বিদ্যা নিকেতনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Update Time : ০১:০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬