০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় ৪ দিন ধরে নিখোঁজ ‘শুকুর পাগলা’, সন্ধান চায় পরিবার

Reporter Name
  • Update Time : ১১:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ Time View

ফুলবাড়ীয়ায় ৪ দিন ধরে নিখোঁজ ‘শুকুর পাগলা’, সন্ধান চায় পরিবার

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মো. শুকুর মামুদ ওরফে ‘শুকুর পাগলা’ (৬০) নামে এক ব্যক্তি চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তাঁর পরিবার। দীর্ঘ সময় ধরে কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্বজনরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) দুপুরে উপজেলার ৭ নং বাক্তা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কেশরগঞ্জ বাজারের উদ্দেশে বের হন শুকুর মামুদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। স্থানীয় পর্যায়েও সন্ধান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ শুকুর মামুদ নিশ্চিন্তপুর গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল মজিদ সরকার ওরফে মজু হাজীর বড় ছেলে।

এদিকে চার দিন ধরে স্বজনের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ যদি তাঁকে কোথাও দেখে থাকেন কিংবা তাঁর সন্ধান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিখোঁজ ব্যক্তির সন্ধানে যোগাযোগ:

📞 ০১৭৫৬৭৪৪০৫১📞 ০১৭১৪২৪১২৩৯সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীয়ায় ৪ দিন ধরে নিখোঁজ ‘শুকুর পাগলা’, সন্ধান চায় পরিবার

Update Time : ১১:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬