১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হতে হবে –আবুল হোসেন আজাদ

Reporter Name
  • Update Time : ০৬:০০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ১৯৮ Time View

মাহাবুর রহমান, কেশবপুর (যশোর)

গণতান্ত্রিকভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প নেই। অনেকে অনেক কথা বলছে নির্বাচন হবে না, দেরি হবে। কিন্তু নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। তবুও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে এক নম্বর অধিকার ছিল ভোটের অধিকার যেন ফিরে পায়। এখন সেই পরিবেশ নিশ্চিত হয়েছে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য,স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য। যদি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা না যায়, তাহলে অধিকারও প্রতিষ্ঠা হবে না। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গ্রহণযোগ্য, সুষ্ঠু, ভালো নির্বাচন হওয়া দরকার।

বিএনপির জনপ্রিয় এ নেতা বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। দেশের ভেতরে এবং দেশের বাইরে ফ্যাসিবাদ ও তার দোসররা যেভাবে কথা বলছে, যেভাবে চলাফেরা করছে—সেটা আমাদের মতো গণতন্ত্রকামীদের জন্য সতর্ক সংকেত। ১৫ বছরের সেই ইতিহাস গুম, খুন ও লুণ্ঠনের ইতিহাস। ভোটের অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল।
জাতির ক্রান্তিকালে বরাবরই তরুণ সমাজ, যুব সমাজ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জুলাই আন্দোলনেও তরুণ প্রজন্মের নেতৃত্বেই জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তরুণ প্রজন্মের বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানাই।

মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আমাদের প্রধান কাজ হবে ৩১ দফা বাস্তবায়ন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিএনপির টিকে থাকার সংগ্রাম মোটেও সহজ ছিল না। কিন্তু বৈরী সময়ে বিএনপি শুধু টিকেই থাকেনি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের যত পথ ছিল, সব পথে সক্রিয় ছিল বিএনপি। চব্বিশের গণ-অভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল।

তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে। একে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে। তবে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা গেলে এসব মোকাবিলা সম্ভব।’ আস্থা অর্জনে বিএনপি নেতাকর্মীদের জনগণের দোরগোড়ায় যেতে হবে। স্বৈরাচারের পতন হয়েছে—সত্য, তবে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে হিমশিম খাবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা থাকায়, সরকার গঠন করতে পারলে বিএনপি এ অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত নারী সমাবেশে আরো বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান , যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা প্রমুখসহ অনেকে। এ সময় মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ ইউনিয়নের শতশত নারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হতে হবে –আবুল হোসেন আজাদ

Update Time : ০৬:০০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫