০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ বিরোধী বিক্ষোভ

Reporter Name
  • Update Time : ১২:৩৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ১৮৪ Time View

ক্রাইম রিপোর্টার , মোঃ শাহারিয়ার স্বাধীন  

বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিও লাইট হাউজ–এর উদ্যোগে বগুড়ায় ‘লাউঞ্চিং মিটিং’ শীর্ষক একটি অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন মোর্শেদ।

জানা যায়, এনজিওটি সমকামিতা ও এলজিবিটিকিউ অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করছে- এমন তথ্য ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে।

এরই প্রতিবাদে সিরাতে মুস্তাকীম পরিষদ বগুড়ার আহ্বানে ও মুফতি মনোয়ার হোসেনের নেতৃত্বে শহরে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা সার্কিট হাউসের সামনে অবস্থান নেন। সেখানে উপদেষ্টা শারমিন মোর্শেদ অবস্থান করছিলেন। একইসঙ্গে তারা লাইট হাউজ কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানান।

কর্মসূচিতে অংশ নেন হেফাজতে ইসলামের জেলা সহ-সভাপতি মাওলানা মামুন রাহমানী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল মাজেদ আনসারী, সিরাতে মুস্তাকীম পরিষদের প্রধান সমন্বয়ক আবদুস সোবহানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের অর্থে পরিচালিত একজন উপদেষ্টা কীভাবে সমকামী অ্যাজেন্ডা বাস্তবায়নকারী এনজিওর অনুষ্ঠানে যোগ দেন- এর জবাব সরকারকে দিতে হবে। তাদের বক্তব্যে আরও বলা হয়, সমকামিতা সমাজের জন্য অভিশাপ এবং এটি পশ্চিমা ষড়যন্ত্রের অংশ। রক্ষণশীল পারিবারিক কাঠামোর বাংলাদেশে এ ধরনের কার্যক্রম পরিবার ভাঙন ও সামাজিক অবক্ষয় ডেকে আনছে।

প্রতিবাদকারীরা সমকামী সংস্কৃতি ও এ ধরনের এনজিও কার্যক্রম বন্ধের দাবি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ বিরোধী বিক্ষোভ

Update Time : ১২:৩৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫