০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎

Reporter Name
  • Update Time : ০৮:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১২ Time View

‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎
‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯৫টি ভারতীয় শাড়ি, ২০টি কম্বল, ১৬টি চাদর, আধা কেজি জিরা, ১৫ প্যাকেট ফুচকা, ৭ কেজি কিশমিশ, ১ কেজি আমসত্ত্ব, ২৮ পিস চকলেট ও ৫৭৫টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
‎
‎তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎

Update Time : ০৮:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬