০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সেলিম রেজা তাজ স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৪:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ১০ Time View
  1. যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    ‎
    ‎সোমবার (২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
    ‎
    ‎জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১২৭টি ভারতীয় শাড়ি, ৩টি থ্রি-পিস, ২টি টু-পিস, ৭২টি কম্বল, ৩৫টি চাদর, ৩ কেজি জিরা, ১৬ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস, ৬ প্যাকেট সোনপাপড়ি, ২৪টি চকলেট, ৩ প্যাকেট আমসত্ত্ব এবং ১ হাজার ৫৩৯টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।
    ‎
    ‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    ‎
Tag :

Please Share This Post in Your Social Media

‎বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

Update Time : ০৪:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬